Amare ki Rakhben Guru Chorondashi (আমারে কি রাখবেন গুরু চরণদাসী)
লিরিক্স
শিরোনামঃ আমারে কি রাখবেন গুরু চরণদাসী
লালনগীতি
আমারে কি রাখবেন গুরু চরণদাসী
ইতরপনা কার্য আমার
ঘটে অহর্নিশি ৷
জঠর যন্ত্রণা পেয়ে
এসেছিলাম কড়াল দিয়ে
সে সকল গিয়াছি ভুলে
এ ভবে আসি ॥
চিনলি না মন গুরু কি ধন
জানলি না তার সেবা সাধন
ঘুরতে বুঝি হলো রে মন
এবার চুরাশি ॥
গুরু যার আছে সদায়
শমন বলে তার কিসের ভয়
লালন বলে মনরে আমায়
করিলি দোষী ॥
string(0) ""
string(0) ""
array(2) {
["title"]=>
string(11) "Lalon Fokir"
["link"]=>
string(44) "https://dev.lyrics71.net/artist/lalon-fokir/"
}