লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ পারে কে যাবি তোরা আয় না জুটে
লালন গীতি

পারে কে যাবি তোরা আয় না জুটে।
নিতাইচাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে।।
হরি নামের তরী আর
রাধা নামের বাদাম তাঁর।
পারে যেতে ভয় কিরে আর নায়ে উঠে।।
নিতাই বড় দয়াময়
পারের কড়ি নাহি লয়।
এমন দয়াল মিলবে কি আর এই ললাটে।।
ভাগ্যবান যেই ছিল
সেই তরীতে পার হলো।
লালন ঘোর তুফানে প’লো ভক্তি চটে।।

Below lyrics content