লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ আমি নিরালায় বসে
কথাঃ শ্যামল গুপ্ত
সুরঃ মান্না দে
কন্ঠঃ মান্না দে

আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ
একি বেদনার মত বেজেছে আবার হারান দিন।

ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন।

ফগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়।

কবে চলে গেছ সে কথা তখন ভুলেছি
ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি
তারা মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসীন।

Below lyrics content