লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ খুব জানতে ইচ্ছে করে
কন্ঠঃ মান্না দে
কথাঃ মুক্তি রায়চৌধুরী
সুরঃ প্রভাস দে

খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছ
খুব জানতে ইচ্ছে করে

এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পুজার ফুল তুলে
পুজার ছলে আমারি কথা ভাবো
বসে ঠাকুর ঘরে

এখানো কি সন্ধাবেলা
আমার বাড়ি ফেরার সময় পেড়িয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে

এখানো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল তিয়াসে আমারি পিয়াসে
অন্তর কেঁদে মরে

Below lyrics content