লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ আত্মকেন্দ্রিক
কন্ঠঃ জন
কথাঃ জন
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ ব্ল্যাক

ঘড়িতে এখন কতটা বাজে
খেয়াল করো ঘড়ির কাঁটা
এখন কোন দিকে
এই গান হয়তো তোমার
কিছু সময় কেড়ে নিবে
সময় কাড়ার আগে
কিছু বলতে চাই
আমি তোমাদের

বাঁচো নিজেকে নিয়ে
সময় থাকে না থেমে
বিশাল আকাশের নীচে
জীবন অনেক ছোট্ট।

এই রোদ এই বৃষ্টি
সবই তোমার অর্জন
বৃষ্টি হলে কেঁদো না
রোদ আছে অপেক্ষায়

আমি অনেক দিয়েছি অনেককে
কেড়েও নিয়েছি অনেক কিছু
সব কিছুর অঙ্ক মেলাতে গিয়ে
ফিরে এসেছি নিজের কাছে

Below lyrics content