লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ বাবা বলে ছেলে নাম করবে
কন্ঠঃ আগুন
কথাঃ মনিরুজ্জামান মনির
সঙ্গীতায়োজনঃ আলম খান
মুভিঃ কেয়ামত থেকে কেয়ামত

বাবা বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে রাখবে
শুধু এই কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে

এখানে যত বন্ধুরা আছে
একই আশা সবার বুকে
আজ ওরা ভাবেন
কাল কে কি হবে
একই স্বপ্ন সবার চোখে
কেউ ইঞ্জিনিয়ার হয়ে নাম কামাবে
ব্যবসা করে কেউ গাড়ি বাড়ী বানাবে
শুধু এ কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে

আমারি স্বপ্ন এক যে সুন্দরী
দেখে বাতাস হারায় দিশা
গালেতে গোলাপ নয়নে যাদু
রাঙা ঠোটে ভালবাসা
আমি সবার সেরা নাচ করবো
প্রেমের ইতিহাসে নাম লেখাবো
আমারি চোখে চেয়ে দেখো
কোথায় আমার ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে

Below lyrics content