লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ বাক্স বন্দি
কন্ঠঃ লিংকন
কথাঃ সাইফ আল নাজি (সেজান)
ব্যান্ডঃ আর্টসেল
অ্যালবামঃ অতৃতীয়

যা কিছু দেখ
ঘটছে নিয়ত তোমার চারিদিকে
কতটুকু তার দেখা
তোমার নিজেরই চোখে
যা কিছু শোন
বলছে করতে সরল বিশ্বাস
কতটুকু তার যে
তোমার সাথে নিছক উপহাস
পথহারা সত্য মিথ্যের মিছিলে
বাক্স বন্দি বিবেক পড়ে থাকে
আমাদের চারিধার
ছদ্মবেশী বন্ধু, কে যে কার
শৃঙ্খলিত কারাগার
ভেঙে বেরোতেই হবে যে তোমার
অন্ধকার রাত শেষে ভোরের কিরণে
পথ হারাবার শিহরণে
মত ভ্রষ্ট প্রতিবাদ
শব্দ যুদ্ধে খোজা প্রতিকার
ভয় পেরিয়ে বাক্স শিকার
এ যুদ্ধ শুধুই তোমার আমার

Below lyrics content