লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ ভোরের শিশির
কন্ঠঃ এলিটা ও মাহাদী
নেপথ্য কন্ঠঃ আসিফ ইকবাল
কথাঃ আসিফ ইকবাল
অ্যালবামঃ অন্তহীন

আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোন্দিন মুছে যাই
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে অন্য কোথাও।

কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে।
ব্যাথা ভরা শূন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে
নিকশ আঁধারে।
আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে তোমার কাছে।

Below lyrics content