লিরিক্স

শিরোনামঃ হারানো আকাশ
কন্ঠঃ এলিটা
কথাঃ আসিফ ইকবাল

কবিতাঃ সময় গড়িয়ে যায়
কবিঃ আসিফ ইকবাল
কন্ঠঃ সারা জাকের
অ্যালবামঃ অন্তহী

আকাশ দেখে দেখে দু’চোখ ভেজে জলে।
ভাবি কেমন করে তুমি এমন পাথর হলে।
হৃদয় দিয়ে অনুভব করি আমার র্দীঘশ্বাস
আকাশের মাঝে খুজি আমার হারানো আকাশ

মুখোশ দেখে দেখে হৃদয় ক্লান্ত হলে
ভাবি এইভাবে তুমি কেন বদলে গেলে
অবাক হয়ে অবিরত শুনি আমার দীর্ঘশ্বাস
আকাশের মাঝে খুজি আমার
হারানো আকাশ

সময় গড়িয়ে যায়, মানুষ বদলে যায়
হয়ে যায় ভীষণ রকম হিসেবি,
শুধু আমি পারি না, আমি হয়ে থাকি বেহিসেবি;

বদলাতে পারি না, ভুলতে পারি না,
আমার স্মৃতিতেই বসবাস
আমার তোমাতেই বসবাস;
কেমন আছো তুমি?
ভাবছো, ভাবছো কি এখনো আমাকে?
হয়তো না, কোনোদিনই না।

SHARE