Bondhu Fire Esho (বন্ধু ফিরে এসো)
লিরিক্স
শিরোনামঃ বন্ধু ফিরে এসো
ব্যান্ডঃ ঈশাণ
অ্যালবামঃ সংক্রমণ
যখন তখন, হঠাৎ হঠাৎ
তোমার কথা মনে পড়ে,
লুকোচুরি খেলার ছলে
কোথায় গেলে লুকিয়ে?
খেলা শেষ হয়ে গেছে এবার,
সন্ধ্যার আগমনে অন্ধকার।
তাই বলছি তোমায়
বন্ধু ফিরে এসো
বন্ধু ফিরে এসো……
যখন তুমি চলে গেলে ছেড়ে খেলার মাঠ,
সবাই তখন ঘুমে অচেতন, আমি মাত্র আট।
এখন বুঝতে পেরেছি সবার স্তব্ধতা,
আমার কিছু বলার ছিল তোমাকে, ব্যর্থ হায়!
তাই বলছি তোমায়
বন্ধু ফিরে এসো
বন্ধু ফিরে এসো……
আবার নতুন রাস্তা খোঁজার রহস্যের সন্ধান।
…তুমি ফেলুদা, আমি তোপসে,
লালমোহন আসমান……(২)
এখন বড় একা লাগে তোমাকে ছাড়া,
সবাই আছে, অথচ কেউ নেই
আমি যে দিশেহারা।
তাই বলছি তোমায়
বন্ধু ফিরে এসো
বন্ধু ফিরে এসো……