লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ চেনা অচেনা
কন্ঠঃ শিবু কুমার শীল
কথাঃ শিবু কুমার শীল
সুরঃ শিবু কুমার শীল
ব্যান্ডঃ মেঘদল
অ্যালবামঃ মেঘদল (দ্রোহের মন্ত্রে ভালোবাসা)

চেনা অচেনা আলো আঁধারে
চলতি পথে কোনো বাসের ভিড়ে
কালো ধোঁয়া ধোঁয়া এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে

তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
গুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে

ণৈঃশ্বব্দের অমৃত লোকে
করেছি তোমায় রচনা
শব্দ প্রহর ফুরিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
গুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে

Below lyrics content