লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ চিহ্ন
কন্ঠঃ জন
কথাঃ জন
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ আবার

এখানেই শেষ
আমাদের সব কথা, সব কিছু
বসে থেকো না এভাবে তুমি
চলে যাও এখনই
দীর্ঘকাল আমি অনিদ্র
আমি অসুখী
রেখে যাও একটা চিহ্ন
যদি পার
দীর্ঘকাল তুমি অনিদ্র
তুমি অসুখী
পৃথিবীর সব দুঃখ যখন এই গানে
তাহলে সবাই হয়তো এখন সুখী
এটা নিয়ে যাও তোমার সাথে
এটা আমার না, রেখে যাও চিহ্ন

Below lyrics content