Droher Dore Deho (দ্রোহের দরে দেহ)
লিরিক্স
শিরোনামঃ দ্রোহের দরে দেহ
কন্ঠঃ মিশু
গীতিকবিতাঃ গালিব
সুরঃ বিদ্যুত্
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ বরাবর শহরতলী
খোলা রাস্তায়, নিয়ন আলোর ভীড়ে,
মর্গের স্তব্ধতা, অন্ধ রাতের
জঠরে।
হেঁটে হেঁটে যায়, মগজের মেঝতে;
মিশে যেতে চায় স্বত্তায়,
নাকি দ্রোহের দরে দাম চায়৷
এভাবে জীবন নাকি, জীবন নিয়ে
প্রহসন;
বয়ে যাওয়া দ্রোহের শরীর জুড়ে,
বৃথা দেহের আস্ফালন৷
বোধেরা কেন জানি সমঝোতা চায়,
একাকী রাতের মানে,
বোধের দরে ক্রমশ ক্ষয়৷
সরীসৃপ অন্ধকার,
স্বপ্নের দেহে বেড়ী জড়ায়;
নিশাচরের হাহাকার৷
তবু, স্বপ্নেরই প্রতীক্ষায়…..
এভাবে জীবন নাকি, প্রতিপদে
প্রহসন;
মৃতের শরীর জুড়ে মর্গের উত্সব
যাপন৷