লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ যখন
কথা ও সুরঃ বাবনা
কন্ঠঃ বাবনা
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ অবাক ভালোবাসা

যখন মেঘের চাদর টেনে
আবছা জেগে জ্যোৎস্না,
টিপ টিপ বৃষ্টি
জেনো আমি পাশে তোমার
একসাথে ভিজছি
যখন সুরুজ দিনের
মাতাল হাওয়ায়
এলোমেলো তোমার চুল
জেনো আমি পাশে তোমার
তোমায় দেখছি

যখন আমি থাকব না
মনে রেখো আমার এই গান

যখন ছায়া ঘেরা সবুজের বন
হাতছানিতে ডাকে নিবিড়ে
জেনো আমি পাশে তোমার
হাত ধরে হাঁটছি
যখন বাতাসের ঘ্রাণ
চমকে থাকে
এক দমকা খুশিতে
জেনো আমি পাশে তোমার
চোখে জল হাসছি

যখন আমি থাকব না
মনে রেখো আমার এই গান

Below lyrics content