লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ মাঝে মাঝে
কন্ঠঃ সুমন
কথাঃ সুমন
টিউনঃ সুমন
অ্যালবামঃ অসমাপ্ত ২
ব্যান্ডঃ অর্থহীন

কাটছে আমার দিনগুলো সব যেমন ইচ্ছে তেমন
ভাবছি না আর নতুন করে অতীত ছিলো কেমন
সূর্য দেখে ভাবছি না আর কখন হবে রাত
মিষ্টি হাসি তোমার ঠোঁটে দৃষ্টি আমার নির্বাক

কিন্তু যখন হঠাৎ করেই বন্ধ করি চোখ
মাথার ভিতর একটা পোকার স্তব্ধ কলরব
চারিপাশে ভিড়ের মাঝে ও গানের কোলাহলে
মাঝে মাঝে কিন্তু আমার খুব একলা লাগে

একা একা হাঁটি যখন শিশির ভেজা ঘাসে
ভাবি না আর আগের মত প্যান্টা গেলো ভিজে
দেখতে পারি স্বপ্ন এখন যা ইচ্ছে তা
হোক না রঙ্গিন হোক না সেটা কালো কিংবা সাদা

কিন্তু যখন হঠাৎ করেই বন্ধ করি চোখ
মাথার ভিতর একটা পোকার স্তব্ধ কলরব
চারিপাশে ভিড়ের মাঝে ও গানের কোলাহলে
মাঝে মাঝে কিন্তু আমার খুব একলা লাগে

কিন্তু আমার গানটা শেষে যদি করো মনে
ছন্নছাড়া আমার জীবন দেখবে নতুন চোখে
আসবে তুমি এপাশটাতে কাঁচের দেয়াল ভেঙ্গে
রাখতে পারো তখন তোমার হাতটা আমার হাতে

Below lyrics content