লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ অপমিত
কন্ঠঃ তাহসান
কথাঃ ইমন জুবায়ের
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ উৎসবের পর

আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও?
আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি…

ডানা ঝাপটানো পাখির গন্ধে,
আমার দু’পাশে বুনো ফুলের মৌতাত।
আমার দু’চোখে গাঢ় কুয়াশার ঘোর,
তবুও তোমার কাব্য দুহাতে ধরা।
জলের স্রোতের পাশে ঘুমিয়ে পড়েছি আমি,
পাতা ঝরে ঢেকে দিয়ে গেল আমায়।

তবুও খুঁজবে লোকালয়ে একা?
তুমি ওখানে পাবেনা আমায়।
একটি পাথর সরালেও পাবে তুমি,
তোমার বুকের মাঝে আমায়।।

Below lyrics content