Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Aj Dokhin Batase (আজ দখিনবাতাসে)
বনপথ আজ দখিনবাতাসে নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে । ঋতুরাজ ও মোর পথের সাথি,পথে পথে গোপনে যায় আসে । বনপথ কৃষ্ণচূড়া চূড়ায় সাজে বকুল তোমার মালার মাঝে, শিরীষ তোমার ভরবে সাজি – ফুটেছে সেই আশে । ঋতুরাজ এ মোর পথের বাঁশির সুরে সুরে লুকিয়ে কাঁদে হাসে । বনপথ ওরে দেখ বা নাই দেখ, ওরে […]
Read More →
Adhar Sakoli Dekhi (আঁধার সকলই দেখি)
আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে । ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে ।। এসো এসো, প্রেমময়, অমৃতহাসিটি লয়ে । এসো মোর কাছে ধীরে এই হৃদয়নিলয়ে । ছাড়িব না তোমায় কভু জনমে জনমে আর, তোমায় রাখিয়া হৃদে যাইব ভবের পার ।।
Read More →
Aji Tomay Abar Chai (আজি তোমায় আবার চাই শুনাবারে)
আজি তোমায় আবার চাই শুনাবারে যে কথা শুনায়েছি বারে বারে- আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি অবিরাম বর্ষণধারে ।। কারণ শুধায়ো না, অর্থ নাহি তার, সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার । স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে কানে কানে গুঞ্জরিব তাই বাদলের অন্ধকারে ।।
Read More →
Akashe Tor Temni Achhe Chuti (আকাশে তোর তেমনি আছে ছুটি)
আকাশে তোর তেমনি আছে ছুটি, অলস যেন না রয় ডানা দুটি ।। ওরে পাখি, ঘন বনের তলে বাসা তোরে ভুলিয়ে রাখে ছলে, রাত্রি তোরে মিথ্যে ক’রে ‘বলে- শিথিল কভু হবে না তার মুঠি ।। জানিস নে কি কিসের আশা চেয়ে ঘুমের ঘোরে উঠিস গেয়ে গেয়ে । জানিস নে কি ভোরের আঁধার-মাঝে আলোর আশা গভীর সুর […]
Read More →
Achhe Dukkho Achhe Mrityu (আছে দুঃখ আছে মৃত্যু)
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ- সেই পূর্ণতার পায়ে মন স্হান মাগে।
Read More →