Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Akashtole Dale Dale (আকাশতলে দলে দলে)
আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায় ‘আয় আয় আয়’ ।। জামের বনে আমের বনে রব উঠেছে তাই- ‘যাই যাই যাই’ । উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে পাতায় পাতায় ।। নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়- ‘আয় আয় আয়’ । কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই- ‘যাই যাই যাই’ । […]
Read More →
Aji Unmad Modhunishi (আজি উন্মাদ মধুনিশি ওগো)
আজি উন্মাদ মধুনিশি ওগো চৈত্রনিশীথশশী। তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বলি চৈত্রনিশীথশশী।। কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়ণতলে কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়নতলে কত কানাকানি, মন-জানাজানি সাধাসাধি কত ছলে। শাখা-প্রশাখার দ্বার-জানালার আড়ালে আড়ালে পশি কত সুখদুখ কত কৌতূক দেখিতেছে একা বসি চৈত্রনিশীথশশী। মোরে দেখো চাহি- কেহ কোথা নাহি, শূন্যভবনছাদে নৈশ পবণ […]
Read More →
Aji Joto Tara Tobo Akashe (আজি যত তারা তব আকাশে)
আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে ।। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে, তব নিকঞ্জের মঞ্জরী যত আমারি অঙ্গে বিকাশে ।। দিকে দিগন্তে যত আনন্দ লভিয়াছে এক গভীর গন্ধ, আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দিরে উচ্ছাসে । আজি কোনোখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো […]
Read More →
Aji Mormordhwani Keno (আজি মর্মরধ্বনি কেন জাগিল রে)
আজি মর্মরধ্বনি কেন জাগিল রে ! মম পল্লবে পল্লবে হিল্লোলে হিল্লোলে থরথর কম্পন লাগিল রে ।। কোন্ ভিখারি হায় রে এল আমারি এ অঙ্গনদ্বারে, বুঝি সব মন ধন মম মাগিল রে ।। হৃদয় বুঝি তারে জানে, কুসুম ফোটায় তারি গানে । আজি মম অন্তরমাঝে সেই পথিকেরই পদধ্বনি বাজে, তাই চকিতে চকিতে ঘুম ভাঙিল রে ।।
Read More →
Aji E Bharat Lojjito (আজি এ ভারত লজ্জিত হে)
আজি এ ভারত লজ্জিত হে, হীনতাপঙ্কে মজ্জিত হে নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা- অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবর্জিত হে ।। ধিককৃত লাঞ্ছিত পৃথ্বী’পরে, ধূলিবিলুন্ঠিত সুপ্তিভরে- রুদ্র, তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে । পর্বতে প্রান্তরে নগরে গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে, পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবেপলকে সজ্জিত হে ।।
Read More →