Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Aj Bari Jhore Jhorojhoro (আজ বারি ঝরে ঝরঝর)
আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে, আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে ।। শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে, জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের ‘পরে । আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে ।। ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে– বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে । […]
Read More →
Akash Hote Khoslo Tara (আকাশ হতে খসল তারা)
আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা ।। প্রভাত তারে খুঁজতে যাবে-ধরার ধুলায় খুঁজে পাবে তৃণে তৃণে শিশিরধারা ।। দুখের পথে গেল চলে- নিবল আলো, মরল জ্বলে । রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে, দুঃখ তখন হবে সারা ।।
Read More →
Akashe Dui Hate Prem Bilay (আকাশে দুই হাতে প্রেম বিলায়)
আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে ! সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে ।। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায় । ছেলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল এঁকে ।। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে । সে যে ওই দুঃখশিখায় উঠল জ্বলে, সে […]
Read More →
Aj Dhaner Khete (আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়া)
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই – লুকোচুরি খেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই – লুকোচুরি খেলা ।। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয়-মেতে, আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা । নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই – লুকোচুরি খেলা ।। ও […]
Read More →
Aji Dokhinopobone (আজি দক্ষিনপবনে)
আজি দক্ষিনপবনে দোলা লাগিল বনে বনে ।। দিক্ললনার নৃত্যচঞ্চল মঞ্জীরধ্বনি অন্তরে ওঠে রনিরনি বিরহবিহবল হৃৎস্পন্দনে ।। মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা পল্লবে পল্লবে প্রলপিত কলরবে। প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায় উৎসব-আমন্ত্রণে ।।
Read More →