Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Aji Ei Gondhobidhur (আজি এই গন্ধবিধুর সমীরণে)
আজি এই গন্ধবিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে ।। আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে । সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে- আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে ।। ওগো, জানি না কী নন্দনরাগে সুখে উৎসুখ যৌবন জাগে । আজি আম্রমুকুলসৌগন্ধে, নব পল্লবমর্মরছন্দে, চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে অশ্রুসরস মহানন্দে, আমি পুলকিত কার […]
Read More →
Aji Godhuli Logone (আজি গোধূলিলগনে এই বাদলগগনে)
আজি গোধূলিলগনে এই বাদলগগনে তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি- ‘সে আসিবে’ আমার মন বলে সারাবেলা, অকারণ পুলকে আঁখি ভাসে জ্বলে।। অধীর পবনে তার উত্তয়ীয় দূরের পরশন দিল কি ও- রজনীগন্ধার পরিমলে ‘সে আসিবে’ আমার মন বলে। উতলা হয়েছে মালতীর লতা, ফুরালো না তাহার মনের কথা। বনে বনে আজি একি কানাকানি, কিসের বারতা ওরা পেয়েছে না […]
Read More →
Adharer Lila Akashe (আঁধারের লীলা আকাশে আলোকলেখায়)
আঁধারের লীলা আকাশে আলোকলেখায়-লেখায়, ছন্দের লীলা অচলকঠিনমৃদঙ্গে । অরূপের লীলা অগোনা রূপের রেখায় রেখায়, স্তব্দ অতল খেলায় তরলতরঙ্গে ।। আপনারে পাওয়া আপনা-ত্যাগের গভীর লীলায়, মূর্তির লীলা মূর্তিবিহীন কঠোর শিলায়, শান্ত শিবের লীলা যে প্রলয়ভ্রূভঙ্গে । শৈলের লীলা নির্ঝরকলকলিত রোলে, শুভ্রের লীলা কত-না রঙ্গে বিরঙ্গে । মাটির লীলা যে শস্যের বায়ুহেলিত দোলে, আকাশের লীলা উধাও ভাষার […]
Read More →
Aji Heri Shongshar Amritomoy (আজি হেরি সংসার অমৃতময়)
আজি হেরি সংসার অমৃতময়। মধুর পবন, বিমল কিরণ, ফুল্ল বন, মধুর বিহগকলধ্বনি।। কোথা হতে বহিল সহসা প্রাণভরা প্রেমহিল্লোল, আহা- হৃদয়কুসুম উঠিল ফুটি পুলকভরে।। অতি আশ্চর্য দেখো সবে- দীনহীন ক্ষুদ্র হৃদয়মাঝে অসীম জগতস্বামী বিরাজে সুন্দর শোভন! ধন্য এই মানবজীবন, ধন্য বিশ্বজগত, ধন্য তাঁর প্রেম, তিনি ধন্য ধন্য।।
Read More →
Ache Mor Pran (আছে মোর প্রাণ)
বজ্রসেন । আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস ।। কোটাল । খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস ।। বজ্রসেন । এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে- সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে । তোমার মরণ নাহয় আমার মরণ যমের দিব্য কর যদি এরে হরণ- ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না ।।
Read More →