Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Aghat Kore Nile Jine (আঘাত করে নিলে জিনে)
আঘাত করে নিলে জিনে, কাড়িলে মন দিনে দিনে।। সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে- বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে।। তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে। বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে না-যে- যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে।।
Read More →
Aj Tomare Dekhte Elem (আজ তোমারে দেখতে এলেম)
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। ভয় কোরো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকব নাকো- এসেছি দন্ড-দুয়ের তরে।। দেখব শুধু মুখখানি, শোনাও যদি শুনব বাণী, নাহয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে।।
Read More →
Aj Nobin Megher Sur (আজ নবীন মেঘের সুর লেগেছে)
আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে । আমার ভাবনা যত উতল হল অকারণে ।। কেমন ক’রে যায় যে ডেকে, বাহির করে ঘরের থেকে, ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে ।। বাঁধনহারা জলধারার কলরোলে আমারে কোন্ পথের বাণী যায় যে ব’লে । সে পথে গেছে নিরুদ্দেশে মানসলোকে গানের শেষে চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে ।।
Read More →
Aj Kichutei Jay Na Moner (আজ কিছুতেই যায় না মনের)
আজ কিছুতেই যায় না মনের ভার, দিনের আকাশ মেঘে অন্ধকার- হায় রে । মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুঁজি- না-বলা তার কথাখানি জাগায় হাহাকার ।। সজল হাওয়ায় বারে বারে সারা আকাশ ডাকে তারে । বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে- বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার ।।
Read More →
Akashe Aj Kon Choroner (আকাশে আজ কোন্ চরণের)
আকাশে আজ কোন্ চরণের আসা-যাওয়া । বাতাসে আজ কোন্ পরশের লাগে হাওয়া ।। অনেক দিনের বিদায়বেলায় ব্যাকুল বাণী আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি- বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া ।। কোন্ ফাগুনে যে ফুল ফোটা হল সারা মউমাছিদের পাখায় পাখায় কাঁদে তারা । বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্ দুপুরে যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের […]
Read More →