Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Aguner Poroshmoni (আগুনের পরশমণি)
আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে । এ জীবন পুণ্য করো দহন-দানে ।। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার এই দেবালয়ে প্রদীপ করো- নিশিদিন আলোকশিখা জ্বলুক গানে ।। আঁধারের গায়ে গায়ে পরশ তব সারা রাত ফোটাক তারা নব নব ।। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো- ব্যথা মোর উঠবে জ্বলে উর্ধ্ব-পানে ।।
Read More →
Adhar Ambare Prochondo (আঁধার অম্বরে প্রচন্ড)
আঁধার অম্বরে প্রচন্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।। নদীর কল্লোল, বনের মর্মর, বাদল-উচ্ছল নির্ঝর-ঝর্ঝর, ধ্বনি তরঙ্গিল নিবিড় সঙ্গীতে- শ্রানণসন্ন্যাসী রচিল রাগিণী।। কদম্বকুন্জের সুগন্ধমদিরা অজস্র লুটিছে দুরন্ত ঝটিকা। তড়িৎশিখা ছুটে দিগন্ত সন্ধিয়া, ভয়ার্ত যামিনী উঠিছে ক্রন্দিয়া- নাচিছে যেন কোন্ প্রমত্ত দানব মেঘের দুর্গের দুয়ার হানিয়া।।
Read More →
Ah Bechechhi Ekhon 1 (আঃ বেঁচেছি এখন ১)
আঃ বেঁচেছি এখন। শর্মা ও দিকে আর নন। গোলেমালে ফাঁকতালে সট্কেছি কেমন। বাবা! দেখে বরা’র দাঁতের পাটি, লেগেছিল দাঁতকপাটি, পড়ল খ’সে হাতের লাঠি কে জানে কখন। চুলগুলা সব ঘাড়ে খাড়া, চক্ষু দুটো মশাল-পারা, গোঁ ভরে হেঁট-মুখে তাড়া কল্লে সে যখন, রাস্তা দেখতে পাই নে চোখে, পেটের মধ্যে হাত পা ঢোকে, চুপ্সে গেল ফাঁপা ভুঁড়ি শন্কাতে […]
Read More →
Aji Kamalamukuladal Khulilo (আজি কমলমুকুলদল খুলিল)
আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল- মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল ।। গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে, গুন্গুন্ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে- নিখিলভুবনমন তুলিল- মন ভুলিল রে মন ভুলিল ।।
Read More →
Akul Keshe Ase (আকুল কেশে আসে)
আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে, কে গো চিরবিরহিণী- নিশিভোরে আঁখি জড়িত ঘুমঘোরে, বিজন ভবনে, কুসুমসুরভি মৃদু পবনে, সুখশয়নে, মম প্রভাতস্বপনে ।। শিহরি চমকি জাগি তার লাগি । চকিতে মিলায় ছায়াপ্রায়, শুধু রেখে যায় ব্যাকুল বাসনা কুসুমকাননে ।।
Read More →