Aji Sajher Jomunay Go (আজি সাঁঝের যমুনায় গো)

আজি সাঁঝের যমুনায় গো তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো ।। তারি সুদূর সারিগানে বিদায়স্মৃতি জাগায় প্রাণে সেই-যে দুটি উতল আঁখি উছল করুণায় গো ।। আজ মনে মোর যে সুর বাজে কেউ তা শোনে নাই কি । একলা প্রাণের কথা নিয়ে একলা এ দিন যায় কি । যায় যাবে, সে ফিরে ফিরে লুকিয়ে তুলে […]

Read More →

Aji Shubhodine Pitar (আজি শুভদিনে পিতার ভবনে)

আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই, চলো চলো, চলো ভাই ।। না জানি সেথা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে- চলো চলো, চলো যাই ।। মনোৎসবে ত্রিভুবন মাতিল, কী আনন্দ উথলিল- চলো চলো, চলো ভাই ।। দেবলোকে উঠিয়াছে জয়গান, গাহো সবে একতান- বলো সবে জয়-জয় ।।

Read More →

Agroho Mor Odhir Oti (আগ্রহ মোর অধীর অতি)

অর্জুন । আগ্রহ মোর অধীর অতি- কোথা সে রমনী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা- দারূণ সে, সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে- নহে সে ভোগীর লোচনসভা, ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।।

Read More →

Aji Pronomi Tomare (আজি প্রণমি তোমারে)

বিভাস । একতাল আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে । তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে ।। হৃদয়দেবতা রয়েছে প্রাণে মন যেন তাহা নিয়ত জানে পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে ।। সব কলরবে সারা দিনমান শুনি অনাদি সঙ্গীতগান, সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে । নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে, সকল […]

Read More →

Aji Oi Akash Pore (আজি ওই আকাশ পরে সুধায় ভরে)

আজি ওই আকাশ-‘পরে সুধায় ভরে আষাঢ়-মেঘের ফাঁক । হৃদয়-মাঝে মধুর বাজে কী উৎসবের শাঁখ ।। একি হাসির বাঁশির তান, একি চোখের জলের গান- পাই নে দিশে কে জানে সে দিল আমায় ডাক ।। আমায় নিরুদ্দেশের পানে কেমন করে টানে এমন করুণ গানে । ওই পথের পারের আলো আমার লাগলো চোখে ভালো, গগনপারে দেখি তারে সুদূর […]

Read More →