Ah Bechechhi Ekhon 2 (আঃ বেঁচেছি এখন ২)

আঃ বেঁচেছি এখন । শর্মা ও দিকে আর নন । গোলেমালে ফাঁকতালে পালিয়েছি কেমন । লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁতকপাটি, তাই মানটা রেখে প্রাণটা নিয়ে সট্‌কেছি কেমন- আহা সট্‌কেছি কেমন । আসুক তারা আসুক আগে, দুনোদুনি নেব ভাগে, স্যান্তামিতে আমার কাছে দেখব কে কেমন । শুধু মুখের জোরে, গলার চোটে, লুট-করা ধন নেব লুটে, শুধু […]

Read More →

Aj Boroshar Rup Heri (আজ বরষার রূপ হেরি মানবের)

আজ বরষার রূপ হেরি মানবের মাঝে- চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে।। হূদয়ে তাহার নাচিয়ে উঠিছে ভীমা, ধাইতে ধাইতে লোপ ক’রে চলে সীমা, কোন্‌ তাড়নায় মেঘের সহিত মেঘে বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে।। পূন্জে পূন্জে দূরে সুদূরের পানে দলে দলে চলে, কেন চলে নাহি জানে। জানে না কিছুই কোন্‌ মহাদ্রিতলে গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে, নাহি […]

Read More →

Aji Je Rojoni Jay (আজি যে রজনী যায়)

আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে । নয়নের জল ঝরিছে বিফল নয়নে ।। এ বেশভূষণ লহো সখী, লহো, এ কুসুমমালা হয়েছে অসহ- এমন যামিনী কাটিল বিরহশয়নে ।। বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি, বহি বৃথা মনো-আশা এত ভালোবাসা বেসেছি । শেষে নিশিশেষে বদন মলিন, ক্লান্তচরণ, মন উদাসীন, ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে ।। ভোলা ভালো […]

Read More →

Aji Hridoy Amar (আজি হৃদয় আমার)

আজি হৃদয় আমার যায় যে ভেসে যার পায় নি দেখা তার উদ্দেশে ।। বাঁধন ভোলে, হাওয়ায় দোলে, যায় সে বাদল-মেঘের কোলে রে কোন্-সে অসম্ভবের দেশে ।। সেথায় বিজন সাগরকূলে শ্রাবণ ঘনায় শৈলমূলে । রাজার পুরে তমালগাছে নূপুর শুনে ময়ূর নাচে রে সুদূর তেপান্তরের শেষে ।।

Read More →

Adhar Kurir Badhon (আঁধার কুঁড়ির বাঁধন টুটে)

আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে ।। তার গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে । গন্ধ আমার গভীর ব্যথায় হৃদয়-মাঝে লুটে ।। ও কখন যাবে সরে, আকাশ হতে পড়বে ঝরে । ওরে রাখব কোথায়, রাখব কোথায় রে । রাখব ওরে আমার ব্যথায় গানের পত্রপুটে ।।

Read More →