Akash Hote Akash Pothe (আকাশ হতে আকাশ পথে)

আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে ঝরছে জগৎ ঝরনাধারার মতো। আমার শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত।। দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে, সেই গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে কত। আমার হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত। ওই নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্বপরানে নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে। চিরদিনের কান্নাহাসি […]

Read More →

Akash Jure Shuninu Oi Baje (আকাশ জুড়ে শুনিনু ওই বাজে)

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে।। সে নামখানি নেমে এল ভূঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তিধারায় বেদন গেল ধুয়ে- আপন আমার আপনি মরে লাজে ।। মন মিলে যায় এই নীরব রাতে তারায়-ভরা ওই গগনের সাথে । অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক-না নামময়, আধাঁরে মোর তোমার আলোর জয় […]

Read More →

Aji Bijon Ghore (আজি বিজন ঘরে নিশীথ)

আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে – আমি তাইতে কি ভয় মানি ! জানি জানি, বন্ধু, জানি – তোমার আছে তো হাতখানি ।। চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে, এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি । জানি জানি, বন্ধু, জানি – তোমার আছে তো হাতখানি ।। আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা, […]

Read More →

Akash Amay Bhorlo Aloy (আকাশ আমায় ভরল আলোয়)

আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে । সুরের আবীর হানব হাওয়ায়, নাচের আবীর হাওয়ায় হানে ।। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রাঙা শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস- আমার মনের রাগ রাগিণী রাঙা হল রঙিন তানে ।। দখিন-হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে । নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। […]

Read More →

Aji Bosonto Jagroto (আজি বসন্ত জাগ্রত দ্বারে)

আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে।। আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো, আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো, এই সঙ্গীতমুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো। এই বাহির-ভুবনে দিশা হারায়ে দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।। একি নিবিড় বেদনা বনমাঝে আজি পল্লবে পল্লবে বাজে- দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা সাজে। মোর […]

Read More →