Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Adhar Elo Bole Tai (আঁধার এল ব’লে তাই তো)
আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে- জেনেছি কার লীলা আমার বক্ষদোলার দোলে ।। ঘুমহারা মোর বনে বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে । যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে ।।
Read More →
Aj Akasher Moner Kotha (আজ আকাশের মনের কথা)
আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে সারা প্রহর আমার বুকের মাঝে ।। দিঘির কালো জলের ‘পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে সারা প্রহর আমার বুকের মাঝে ।। আঁধার বাতায়নে একলা আমার কানাকানি ওই আকাশের সনে । ম্লানস্মৃতির বাণী যত পল্লবমর্মরের মতো সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে সারা প্রহর […]
Read More →
Adhar Rate Ekla Pagol Jay (আঁধার রাতে একলা পাগল যায়)
আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে । বলে শুধু, ‘বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।। আমি যে তোর আলোর ছেলে- আমার সামনে দিলি আঁধার মেলে, মুখ লুকালি- মরি আমি সেই খেদে । বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।। অন্ধকারে অস্তরবির লিপি লেখা, আমারে তার অর্থ শেখা । তোর প্রাণের বাঁশির তান সে নানা […]
Read More →
Aj Jemon Kore Gaichhe Akash (আজ যেমন ক’রে গাইছে আকাশ)
আজ যেমন ক’রে গাইছে আকাশ তেমনি ক’রে গাও গো ।। আজ যেমন ক’রে চাইছে আকাশ তেমনি ক’রে চাও গো ।। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো ।।
Read More →
Aji Shoroto Topone (আজি শরততপনে প্রভাতস্বপনে)
আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়। ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো। কী জানি পরান কী যে চায়।। আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়- কোন্ কুসুমের আশে কোন্ ফুলবাসে সুনীলে আকাশে মন ধায় গো- কী জানি পরান কী যে চায়।। আজি কে […]
Read More →