Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Aji Borsha Rater Shese (আজি বর্ষারাতের শেষে)
আজি বর্ষারাতের শেষে সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে ।। বেণুবনের মাথায় মাথায় রঙ লেগেছে পাতায় পাতায়, রঙের ধারায় হৃদয় হারায়, কোথা যে যায় ভেসে ।। এই ঘাসের ঝিলিমিলি, তার সাথে মোর প্রাণের কাঁপন এক তালে যায় মিলি । মাটির প্রেমে আলোর রাগে রক্তে আমার পুলক লাগে- বনের সাথে মন যে মাতে, ওঠে আকুল […]
Read More →
Aji Nirbhoynidrito (আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে)
আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ?। কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ? কত অস্ফুট পুষ্পের গোপনে জাগে, কে জাগে ? এই অপার অম্বরপাথারে স্তম্ভিত গম্ভীর আঁধারে- জাগে, কে জাগে ? মম গভীর অন্তরবেদনে জাগে, কে জাগে ?।
Read More →
Aji Enechhe Tahari (আজি এনেছে তাঁহারি আশীর্বাদ)
আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে । পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে ।। আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরনে ।। আশা উল্লাসে চরাচর হাসে- কী ভয়, কী ভয়, দুঃখ-তাপ-মরণে ।।
Read More →
Aji Jhoro Jhoro Mukhoro (আজি ঝর ঝর মুখর বাদরদিনে)
আজি ঝর ঝর মুখর বাদরদিনে জানি নে, জানি নে কিছুতেই কেন মন লাগে না ।। এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে ।। মেঘমল্লারে সারা দিনমান বাজে ঝরনার গান । মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা- মন চায় মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে ।।
Read More →
Aji E Anondosandhya (আজি এ আনন্দসন্ধ্যা)
আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে, আহা ।। মন্দ পবনে আজি ভাসে আকাশে বিধুর ব্যাকুল মধুমাধুরী, আহা ।। স্তব্ধ গগনে গ্রহতারা নীরবে কিরণসঙ্গীতে সুধা বরষে, আহা ।। প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদরসে আসে ভরি, দেহ পুলকিত উদার হরষে, আহা ।।
Read More →