Aj Taler Boner Korotali (আজ তালের বনের করতালি)

আজ তালের বনের করতালি কিসের তালে পূর্ণিমাচাঁদ মাঠের পারে ওঠার কালে।। না-দেখা কোন্‌ বীণা বাজে আকাশ-মাঝে, না-শোনা কোন্‌ রাগ রাগিনী শূন্যে ঢালে।। ওর খুশির সাথে কোন্‌ খুশির আজ মেলামেশা, ওর বিশ্বমাতন গানের নেশায় লাগল নেশা। তারায় কাঁপে রিনিঝিনি যে কিঙ্কিণী তারি কাঁপন লাগল কি ওর মুগ্ধ ভালে।।

Read More →

Akash Bhora Surjo Tara (আকাশভরা সূর্য-তারা)

আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান।। অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটায় ভুবন দোলে নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে আমার গান।। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই জাগে আমার […]

Read More →

Aji Dokhin Duyar Khola (আজি দখিন দুয়ার খোলা)

আজি দখিন-দুয়ার খোলা – এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো । দিব হৃদয়দোলায় দোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।। নব শ্যামল শোভন রথে এসো বকুলবিছানো পথে, এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু । এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো ।। এসো ঘনপল্লবপুঞ্জে এসো […]

Read More →

Ajke More Bolo Na (আজকে মোরে বোলো না কাজ করতে)

আজকে মোরে বোলো না কাজ করতে, যাব আমি দেখাশোনার নেপথ্য আজ সরতে ক্ষণিক মরণ মরতে ।। অচিন কুলে পাড়ি দেব, আলোকলোকে জন্ম নেব, মরণরসে অলখঝোরায় প্রাণের কলস্‌ ভরতে ।। অনেক কালের কান্নাহাসির ছায়া ধরুক সাঝেঁর রঙিন মেঘের মায়া । আজকে নাহয় একটি বেলা ছাড়ব মাটির দেহের খেলা, গানের দেশে যাব উড়ে সুরের দেহ ধরতে ।।

Read More →

Achho Antare Chirodin (আছ অন্তরে চিরদিন)

আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি?। তবু কেন হেরি না তোমার জ্যোতি, কেন দিশাহারা অন্ধকারে?। অকূলের কূল তুমি আমার, তবু কেন ভেসে যাই মরণের পারাবারে? আনন্দঘন বিভু, তুমি যার স্বামী সে কেন ফিরে পথে দ্বারে দ্বারে?।

Read More →