Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Aji Momo Mon Chahe (আজি মম মন চাহে জীবনবন্ধুরে)
আজি মম মন চাহে জীবনবন্ধুরে, সেই জনমে মরণে নিত্যসঙ্গী নিশিদিন সুখে শোকে- সেই চির-আনন্দ, বিমল চিরসুধা, যুগে যুগে কত নব নব লোকে নিয়তশরণ ।। পরাশান্তি, পরমপ্রেম, পরামুক্তি, পরমক্ষেম, সেই অন্তরতম চিরসুন্দর প্রভু, চিত্তসখা, ধর্ম-অর্থ-কাম-ভরণ রাজা হৃদয়হরণ ।।
Read More →
Ailo Aji Pranosokha (আইলো আজি প্রাণসখা)
আইলো আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন। আসন বিছাইল নিশীথিনী গগনতলে, গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল। নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া, থামাইল ধরা দিবসকোলাহল।।
Read More →
Aj Shraboner Amontrone (আজ শ্রাবণের আমন্ত্রণে)
আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষনে ক্ষনে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ।। ধরিত্রী তাঁর অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে, চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে ।। প্রথম যুগের বচন শুনি মনে নবশ্যামল প্রাণের নিকেতনে। পুব-হাওয়া ধায় আকাশতলে, তার সাথে মোর ভাবনা চলে কালহারা কোন্ কালের পানে ছুটে ।।
Read More →
Ajke Tobe Mile Sobe (আজকে তবে মিলে সবে)
প্রথম দস্যু । আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ- এ-সব আনতে কত লণ্ডভণ্ড করনু যঞ্জ-যাগ। দ্বিতীয় দস্যু । কাজের বেলায় উনি কোথা যে ভাগেন, ভাগের বেলায় আসেন আগে আরে দাদা। প্রথম দস্যু । এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কি হাসি-তামাশা। এখনি মুণ্ড করিব খণ্ড, খবর্দার রে খবর্দার। দ্বিতীয় দস্যু । হাঃ হাঃ, […]
Read More →
Aj Jyotsnarate Sobai Geche Bone (আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে)
আজ জ্যোত্স্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীঁরণে ।। যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে- এই নিরালায় রব আপন কোণে যাব না এই মাতাল সমীরণে ।। আমার এ ঘর বহু যতন ক’রে ধুতে হবে মুছতে হবে মোরে । আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে যদি আমায় পড়ে […]
Read More →