Aji Raj Asone Tomare (আজি রাজ-আসনে তোমারে)

বেহাগ । ধামার আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে ।। সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে ।। তোমারে, বিশ্বরাজ, অন্তরে রাখিব তোমার ভকতেরই এ অভিমান । ফিরিবে বাহিরে সর্ব চরাচর- তুমি চিত্ত-আগারে ।।

Read More →

Achho Akash Pane Tule (আছ আকাশ পানে তুলে)

আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা। কাছে থেকে রইলে দূরে, কায়া মিলায় গানের সুরে। হারিয়ে-যাওয়া হৃদয় তব মূর্তি ধরে নব নব- পিয়ালবনে উড়ালো চুল, বকুলবনে আঁচল পাতা।

Read More →

Aj Ki Tahar Barota Pelo (আজ কি তাহার বারতা পেল)

আজ কি তাহার বারতা পেল রে কিশলয় । ওরা কার কথা কয় রে বনময় ।। আকাশে আকাশে দুরে দুরে সুরে সুরে কোন পথিকের গাহে জয় ।। যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলে ঝিল্লিমুখর ঘন বনতলে, এসো কবি, এসো, মালা পরো, বাঁশি ধরো- হোক গানে গানে বিনিময় ।।

Read More →

Aji Kon Dhon Hote (আজি কোন্‌ ধন হতে বিশ্বে)

আজি কোন্‌ ধন হতে বিশ্বে আমারে কোন্‌ জনে করে বঞ্চিত- তব চরণ-কমল-রতন-রেণুকা অন্তরে আছে সঞ্চিত ।। কত নিঠুর কঠোর দরশে ঘরষে মর্মমাঝারে শল্য বরষে, তবু প্রাণ মন পীযূষরশে পলে পলে পুলকাঞ্চিত ।। আজি কিসের পিপাসা মিটিল না ওগো পরম পরানবল্লভ! চিতে চিরসুধা করে সঞ্চার তব সকরুণ করপল্লব। নাথ, যার যাহা আছে তার তাই থাক্‌, আমি […]

Read More →

Aj Shraboner Purnimate (আজ শ্রাবণের পূর্ণিমাতে)

আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্‌- হাসির কানায় কানায় ভরা নয়নের জল।। বাদল-হাওয়ার দীর্ঘশ্বাসে যুথীবনের বেদন আসে- ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল। ও তুই কী এনেছিস বল্‌।। কী আবেশ হেরি চাঁদের চোখে, ফেরে সে কোন্‌ স্বপন-লোকে ওগো। মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে- আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল। ও তুই কী […]

Read More →