Lyrics71 Blog
Latest music news, artist stories, album releases and updates.
Ananter Bani Tumi | অনন্তের বাণী তুমি
অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উত্সবে আনন্দের মধুপাত্র পরিপূর্ণ করি দিবে কবে ।। বঞ্জুলনিকুঞ্জতলে সঞ্চরিবে লীলাচ্ছলে, চঞ্চল অঞ্চলগন্ধে বনচ্ছায়া রোমাঞ্চিত হবে ।। মন্থর মঞ্জুল ছন্দে মঞ্জীরের গুঞ্জনকল্লোল আন্দোলিবে ক্ষণে ক্ষণে অরণ্যের হৃদয়হিন্দোল । নয়নপল্লবে হাসি হিল্লোলি উঠবে ভাসি, মিলনমল্লিকামাল্য পরাইবে পরানবল্লভে ।।
Read More →
Ananta Sagar Majhe Dao Tori Vashaiya | অনন্তসাগর মাঝে দাও তরী ভাসাইয়া
অনন্তসাগর মাঝে দাও তরী ভাসাইয়া । গেছে সুখ, গেছে দুখ, গেছে আশা ফুরাইয়া ।। সম্মুখে অনন্ত রাত্রি, আমরা দুজনে যাত্রী, সম্মুখে শয়ান সিন্ধু দিগবিদিক হারাইয়া ।। জলধি রয়েছে স্থির, ধূ-ধূ করে সিন্ধুতীর, প্রশান্ত সুনীল নীর নীল শুন্যে মিশাইয়া । নাহি সাড়া, নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ, রজনী আসিছে ঘিরে দুই বাহু প্রসারিয়া ।।
Read More →
Adhora Madhuri Dhorechi Chondobondhone | অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে । ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান ।। বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিণ পাখা, তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা ।। ওগো বিদেশিনী, তুমি ডাকো ওরে নাম ধরে, ও যে তোমারি চেনা । তোমারি দেশের আকাশ ও যে জানে, তোমার রাতের তারা, তোমারি বকুলবনের গানে ও দেয় […]
Read More →
Oggane Koro He Khoma Tat | অজ্ঞানে করো হে ক্ষমা তাত
দশরথ । অজ্ঞানে করো হে ক্ষমা তাত, ধরি চরণে, কেমনে কহিব, শিহরি আতঙ্কে ! আঁধারে সন্ধানি শর খরতর, করী-ভ্রমে বধি তব পুত্রবর গ্রহদোষে পড়েছি পাপপঙ্কে !
Read More →
Ajana Sur Ke Diye Jay Kane Kane | অজানা সুর কে দিয়ে যায় কানে কানে
অজানা সুর কে দিয়ে যায় কানে কানে, ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে । বিস্মৃত জন্মের ছায়ালোকে হারিয়ে-যাওয়া বীণার শোকে ফাগুন-হাওয়ায় কেঁদে ফিরে পথহারা রাগিণী । কোন্ বসন্তের মিলন রাতে তারার পানে ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে ।।
Read More →