Ajana Khonir Nutan Monir | অজানা খনির নুতন মণির

অজানা খনির নতুন মণির গেঁথেছি হার, ক্লান্তিবিহীনা নবীনা বীণায় বেঁধেছি তার ।। যেমন নূতন বনের দু’কূল, যেমন নূতন আমের মুকুল, মাঘের অরুণে খোলে স্বর্গের নতুন দ্বার, তেমনি আমার নবীন রাগের নব যৌবনে নব সোহাগের রাগিণী রচিয়া উঠিল নাচিয়া বীণার তার ।। যে বাণী আমার কখনো কারেও হয়নি বলা তাই দিয়ে গানে রচিব নুতন নৃত্যকলা । […]

Read More →

Achenake Bhoy Ki Amar | অচেনাকে ভয় কী আমার ওরে

অচেনাকে ভয় কী আমার ওরে? অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ।। জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না, চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ।। ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে । সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে । অচেনা এই ভুবন-মাঝে কত সুরেই হৃদয় বাজে- অচেনা এই জীবন আমার, […]

Read More →

Agnisikha Eso Eso | অগ্নিশিখা, এসো এসো

অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।। এসো পুণ্যপথ বেয়ে এসো হে কল্যাণী- শুভ সুপ্তি, শুভ জাগরণ দেহো আনি। দুঃখরাতে মাতৃবেশে জেগে থাকো নির্নিমেষে আনন্দ-উৎসবে তব শুভ্র হাসি ঢালো।।

Read More →

Agnibina Bajao Tumi | অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে

অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে ! আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ।। তেমনি ক’রে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে, নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-‘পরে ।। বাজে ব’লেই বাজাও তুমি সেই গরবে, ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে । বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ’রে ।।

Read More →

Akarane Akale Mor Porlo Jokhon Dak | অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক তখন আমি ছিলেম শয়ন পাতি । বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক, ধরায় তখন তিমিরগহন রাতি । ঘরের লোকে কেঁদে কইল মোরে, ‘আঁধারে পথ চিনবে কেমন ক’রে?’ আমি কইনু, ‘চলব আমি নিজের আলো ধ’রে, হাতে আমার এই-যে আছে বাতি ।।’ বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে চোখে ততই […]

Read More →