লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ প্রতিচ্ছবি
কথাঃ সুমন
কন্ঠঃ সুমন
সুরঃ সুমন
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ অসামাজিক

তুমি কি এখনো সারা রাত জোছনা দেখো
তুমি কি এখনো আগের মতই গান লিখ

তোমার যে স্বপ্ন, কি এখনো নতুন
তুমি কি এখনো সেদিনের কথা মনে কর
তুমি কি এখনো আকাশের পানে চেয়ে সুর খোঁজো
নিঝুম রাতের তারারা কি এখনো তোমাকে খোঁজে
অশ্রু কনাগুলো কি এখনো বৃষ্টি হয়ে নামে

তোমার ঐ চোখের মাঝে এখনো কি তারারা হাসে
রাতের পাখিরা কি এখনো তোমায় ডাকে
ভালো নেই বলে কি থেমে যাবে তোমার সবই
চেয়ে দেখ সেই জোছনা তাকিয়ে আছেঃ তোমার পানে
তুমি তো এখনো ঘুমিয়ে আছ আমারই মাঝে
আয়নায় মোর প্রতিচ্ছবি, সে তো আমি নই তুমি

Below lyrics content