লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ শুয়া চান পাখি
কন্ঠঃ বারী সিদ্দিকী
কথাঃ উকিল মুন্সি
সুরঃ উকিল মুন্সি
চলচ্চিত্রঃ শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
পরিচালকঃ হুমায়ূন আহমেদ

শুয়া চান পাখি আমার শুয়া চান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।

বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।

তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী
হঠাৎ করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

Below lyrics content