লিরিক্স

শিরোনামঃ সোনার কাঠি
কন্ঠঃ প্রীতম দাস
কথাঃ কৃতি রায়
সুরঃ প্রীতম দাস
ব্যান্ডঃ তালপাতার সেপাই

আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে
শঙ্খচিলের বাসা বড় দূরে
আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে
শঙ্খচিলের বাসা বড় দূরে।
আমি সোনার কাঠির ঠিকানা কি জানি
আমি সোনার কাঠির ঠিকানা কি জানি
তোমার আঙুল ছুঁতেই হঠাৎ শিরশিরানি।

আমার কাব্যে তবু মিশে পলাতকের সুর
আমি তোমার সাথে ছুটেছি অচিনপুর
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা
যেন ভালোবাসা নিজেই রূপকথা

আমি শীতের দুপুরে খুঁজেছি অলীক ডানা
তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা
আর পর্ণমোচী দুঃখগুলো ডালে ডালে
আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে

তুমি নতুন জরির সুতোয় আমায় বাঁধো
জানি নদীর জলে আয়না ভেবে ভেবে কাঁদো
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ
তোমার হাতের মুঠোয় স্পর্শকাতর দাগ

SHARE