লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ সস্তা ক্ষোভ
কন্ঠঃ তাহসান
সঙ্গীতঃ তাহসান
অ্যালবামঃ ক্রীতদাসের নির্বাণ

ছন্দ তুমি ছন্নছাড়া, দুঃখ তুমি লক্ষ্মীছাড়া
শব্দ তুমি স্তব্ধ কেন, কান্না যখন বাঁধন ছাড়া

অষ্টপ্রহর কষ্টবুনে খুনশুটিদের খায়যে ঘুণে
সুখগুলো তাই মুখ ঢেকে নেয়,
বোধগুলো তাই দেয়না সাড়া
বোধগুলো হয় বন্ধুছাড়া…

ব্যস্তসকল সস্তা ক্ষোভে মানুষগুলো সুখের লোভে
অবোধ মনে ভাবনা বুনে, অলস জীবন যাপন

চারদেয়ালের বন্দি কোঠায় স্বপ্নগুলো হাতড়ে বেড়ায়
ইচ্ছে করেই অন্ধ সেজে, অসুখ দিবস যাপন … সস্তা ক্ষোভ

Below lyrics content