লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ নিয়নের আলো
কন্ঠঃ মাহাদি
কথাঃ আসিফ ইকবাল
অ্যালবামঃ অন্তহীন

চাঁদ কিংবা নিয়নের আলো
তুমি ছাড়া কিছু লাগেনা ভালো
দূর থেকে দূরে পাহাড়ি ছায়া
দিগন্ত জুরে থাকা সবুজ মায়া

চারপাশে পড়ে থাকা ভোরের শিশির
নির্জন ঢেউয়ে ভাসা সমুদ্র তীর
ভালো লাগে যদি তুমি থাকো পাশে
আমার হৃদয়ে যেন জোছনা ভাসে

Below lyrics content