লিরিক্স

শিরোনামঃ হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ
নজরুল গীতি

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ
দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ
আমি গোনাহগার বে-খবর
নামাজ পড়ার নাই অবসর
তব, চরণ-ছোওয়ার এই পাপীরে কর সরফরাজ।।

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ।।
তোমার অজুর পানি মোছ আমার পিরহান দিয়ে
আমার এই ঘর হউক মসজিদ তোমার পরশ নিয়ে ;
যে শয়তান ফন্দিতে ভাই
খোদার ডাকার সময় না পাই
সেই শয়তান থাক দূরে (শুনে ) তকবীরের আওয়াজ।।

...
string(0) ""
string(0) ""
array(2) {
  ["title"]=>
  string(17) "Kazi Nazrul Islam"
  ["link"]=>
  string(50) "https://dev.lyrics71.net/artist/kazi-nazrul-islam/"
}