লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ এ হাওয়া
কন্ঠঃ শিবু কুমার শীল
কথাঃ শিবু কুমার শীল
সুরঃ শিবু কুমার শীল
ব্যান্ডঃ মেঘদল
অ্যালবামঃ এলুমিনিয়ামের ডানা
মুভিঃ হাওয়া

রাত্রীর ট্রেন
করুণ শঙ্খের মতো
মায়ের মুখে প্রথম শোনা গান।
জন্মাবধি একটা অন্ধনদী
ডুকরে কাঁদা মুক্তি দিল গান।
এ হাওয়া আমায় নেবে কতো দূরে
এ হাওয়া আমি এখানে।

কোথায় ছিলাম
কোন শব্দের ভেতর
অক্ষরগুলো চূর্ণ আলো।
কোন আবেগে কোন নৈশ:ব্দে
ধরব তারে আমার প্রথম গান।

এ হাওয়া আমায় নেবে কতো দূরে
এ হাওয়া আমি এখানে।

কোথায় থাকে হারানো সুর
রহস্যনীল মিথের বাগান
ফিরতি পথে, মস্ত আকাশ
অস্ফুট স্বর, ধুলোর গান

এ হাওয়া আমায় নেবে কতো দূরে
এ হাওয়া আমি এখানেই।

Below lyrics content