লিরিক্স

শিরোনামঃ আমি বদলে যাব
কন্ঠঃ জুনায়েদ ইভান
কথাঃ জুনায়েদ ইভান
সুরঃ জুনায়েদ ইভান
ব্যান্ডঃ অ্যাশেজ
অ্যালবামঃ অন্তঃসারশূন্য

ফেলে আসা মানুষ
ফেলে আসা ছাতা দোকানে,
জীবনের দাম দিতে গিয়ে সব দেউলিয়া।
এক পোড় খাওয়া মন
হিসেবের খাতা শূন্য,
যেটা ছিলনা সেটা না পাওয়ার আক্ষেপ।

যদি এটা হতো তবে সেটা হবে ভেবে,
কত কী স্বপ্নে বিভোর।

আমি লাটিম ঘোরানোর বয়সে
ঘুরিয়েছি আমায়,
আমি ঘুড়ি ওড়ানোর বয়সে
উড়িয়েছি আমায়।

আমি বদলে যাবো বদলে যাবো
আমার কাছ থেকে,
আমি বদলে যাবো বদলে যাবো
আজকের পর থেকে।।

নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে
উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে,
নিত্য প্রয়োজনীয় কষ্টের মূল্য বেড়ে গেছে
উচ্চ রক্তচাপে সুখের মাত্রা কমে গেছে,
বলছে সবাই তোমাকে দিয়ে কিছু হবে না
পারবে না তুমি কোনোদিন আর দাঁড়াতে
নিজের পায়ে।

আমি বদলে যাব বদলে যাব
আমার কাছ থেকে,
আমি বদলে যাব বদলে যাব
আজকের পর থেকে।

আজ হবে আগামীকাল
কাল হবে পরশু,
শুধু থেকে যাবে ভাললাগা,
ভালবাসা চিরকাল।

আমি বদলে যাবো বদলে যাবো
আমার কাছ থেকে,
আমি বদলে যাবো বদলে যাবো
আজকের পর থেকে।।

...
string(4) "3535"
string(14) "Antosharshunno"
array(2) {
  ["title"]=>
  string(5) "Ashes"
  ["link"]=>
  string(38) "https://dev.lyrics71.net/artist/ashes/"
}