লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ নির্বাসন
কথাঃ বাপ্পী খান ও বাবনা
সুরঃ রাসেল
কন্ঠঃ সাঞ্জয়
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ অবাক ভালোবাসা

আমাদের ভালোবাসা – কোন কারণে
একাকী করেছে – দুজনাকে
হৃদয়ে ধূলো জমা – জীবনপথে
নিঃস্ব হয়েছি আমি
জানাতে চাইনি আমি
পালাবার কারন
নীরব থেকেছি, শুধু নিথর হয়ে
দৃষ্টিটা শুধু – ঝাপসা ছিলো
অন্যরকম এক চোখের জলে
বেদনার আবেগে

প্রশ্বাস নেয়া আর
নিঃশ্বাস ছাড়তে গিয়ে
জীবন আমার থমকে
আসন্ন এক মরণে

তখন থেকেই আমাদের পথ
মোড় নিয়েছে অন্য বাঁকে
এলোমেলো পাথর পথে
হাঁটছি এখন স্মৃতির পাতায়

অন্যভূবনে যাবার সময়
এ নয় আমার ভালোবাসার পরাজয়
তোমার হৃদয়ের কষ্ট কমাতে
এ আমার ভালোবাসা

Below lyrics content