লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ কেউ নেই একা
কথা ও সুরঃ বাবনা
কন্ঠঃ সাঞ্জয়
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ অবাক ভালোবাসা

কেউ নেই একা ঘুমিয়ে
নিশ্চুপ শহর
গভীর কালো আকাশ পটে
সাথীহারা একরাশ সাদা মেঘ
চুপ দাঁড়িয়ে আমার সাথী

মুগ্ধ জেগে রয় ঐ
আকাশের তারা
যেন কালো পর্দায়
বোনা নকশী কাঁথা
পূর্নিমার আলোয় গাছের
ছায়ায় বসে
ভাবছি আমার শুরু কোথায়
ভাবছি আমার শেষ কোথায়
ভাবছি আমার শুরু কোথায়
ভাবছি আমার ঠিকানা কোথায়

Below lyrics content