লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ একজন
কন্ঠঃ জন
কথাঃ জুবায়ের হোসেন ইমন
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ ব্ল্যাক

কে আমি এসব ভেবে নির্ঘুম কাটে রাত
উত্তর নেই কেন এই প্রশ্নের, কেন?
তুমি খুব ভোরে এখানে এসেছ
দেখছো ম্লান আলোয় অনেক মানুষ
দাঁড়িয়ে নির্বাক জগতে।
দ্যাখো পথ গেছে বেঁকে দিগন্ত অবধি
যেখানে ঝরে চাঁদ, নীল জোছনার আলোয়
তুমি খুব রাতে এখানে এসেছ
দেখছ নিয়ন আলোয় অনেক মানুষ
ঘুমিয়ে নির্বাক জগতে।
কেন এই প্রশ্ন?

Below lyrics content