লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ আয়না
কথাঃ রাহুল আকন্দ
কম্পোজঃ রাহুল আনন্দ
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ অতল জলের গান

আয়না আয়না এখানে তুমি আমি
প্রথমবার পরিচয়— এবার কাহিনী।
নিঃশূন্য পৃথিবী একা বসে আঁকি একলার ছবি।

আয় আয় আয় আয় চাঁদ—
জোছনা আলোয় মাখা আঁধার কালো রাত।
জোছনা আলোয় ভেজা আঁধার কালো রাত।
চন্দনী আলোয় মাতুক আঁধার কালো রাত।

আয়না আয়না হরেক রঙের বায়না—
এটা চাইতো ওটা চাইনা
কোনটা যে ঠিক তাও জানিনা।
মনের ভেতর উড়াল পাখি
গান গায় নাকি শুধু কান্না।

Below lyrics content