লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ এই পাগল
কন্ঠঃ রাহুল আনন্দ
কথাঃ রাহুল আনন্দ
সুরঃ রাহুল আনন্দ
ব্যান্ডঃ জলের গান

পাগলি
তোমার জন্য আকাশ ভরা তারা
আমায় না হয় খোঁপার ফুলটি দিও
বাউল মনের আকুল করা সুরে
এই পাগলের ভালোবাসা টুকু নিও

তোমার মেঠো পথের বাঁকে,
নয়ন সুখে ঘাট
ছড়ানো ঝরাফুল
আমি বিনিসুতায় গাঁথি মালা
হোক আরেকটি ভুল ।।

রঙ্গিলা বাতাসে উড়াও- মেঘে উত্তরীয়
লীলুয়া বাতাসে উড়াও- দীঘল উত্তরীয়
এই পাগলের ভালোবাসা টুকু নিও

Below lyrics content