লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ আমি যদি
কন্ঠঃ অর্ণব
কথাঃ অর্ণব, ফারিহা
সুরঃ অর্ণব
অ্যালবামঃ রোদ বলেছে হবে

আমি যদি ডুইবা মরি
ভবসাগরে
আসবি কি তুই
আমার সাথে
ডুইবা ওপারে (২)

ছাইড়া আসলাম সব তোর ঘাটে
এক হাতে কথা
আর মন অন্য হাতে
ছাইড়া আসবো সব তোর কাছে
চলরে আমার সাথে যাবো ওপারে

ডুইবা গেলে মিইশা যাবো
যদি আমার মন হারে শেষে
ডুইবা গেলে মিইশা যাবো
ভাঙ্গা ঝিনুকের দেশে
রাত্রি হলে সাগর পারে
খুইজা হাতে নিবি শেষে?

ছাইড়া আসলাম সব তোর ঘাটে
এক হাতে কথা
আর মন অন্য হাতে
ছাইড়া আসব সব তোর কাছে
চলরে আমার সাথে যাবো ওপারে

আমি যদি ডুইবা মরি
ভবসাগরে
আসবি কি তুই
আমার সাথে
ডুইবায় ওপারে

Below lyrics content