লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ বিড়ি
কন্ঠঃ অর্ণব
কথাঃ তওফিক রিয়াজ
সুরঃ অর্ণব
গীটার সলোঃ মাহের
অ্যালবামঃ রোদ বলেছে হবে

হাত থেকে বিড়ি পড়ে যায়
পৃথিবীকে ঘেরা নীল কাঁচটার দিকে তাকিয়ে
ঠোঁট থেকে চুমু ঝরে যায়

নিঃস্তব্ধ নিঃস্তব্ধতার আলো ছায়া চাঁদ
আর শালবণের ঝরঝর অরণ্যে

আমাদের দুজনের অপলক বিস্ময়
শিহরণে কাঁপে নির্ঝুম সন্ধ্যায়
কাঁচ ভেদ করে উঠে যাওয়া শালের পাতায়
ঝিকিমিকি করে স্বপ্নের দেশের তারায়

Below lyrics content