লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ বারুদ সমুদ্র
কথাঃ জিয়াউর রহমান
সুরঃ কাজী আহমেদ শাফিন, জিয়াউর রহমান
কন্ঠঃ শেখ ইশতিয়াক
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ Untitled as Always

বুকে বারুদ সমুদ্র আগুন জ্বেলে
পুড়ে ছাই চারপাশ
বাতাসে, চুরুট কফি ধোঁয়া নিয়ে
চেনা দীর্ঘশ্বাস .

scrapbook এ ঝড়, তুমুল রাতভর,
অযথা কবিতায়
কবির পড়ে থাকা লাশ

হেই, জেগে থাকা বন্দী বলো
march, march, forward
বেপরোয়া আলোর মিছিলে ..

অবশেষে আমিও ছদ্মবেশে
মগজে ধোঁকা, অবুঝ বোকার দেশে
শূন্য কবিতায়, রক্তের দাগ হারিয়ে যায়
অযথা ভাবায়, খুন হওয়া করুনায়
এই ভরসায়, ভুল ঠিকানায়
এভাবে হারাবে কবির পড়ে থাকা লাশ?

কতশত প্রজাপতি
খুনি চোখে শিকারী
কত কবি, ঝড় তুলে
পুড়ে ছাই পুড়ে ছাই, কি করি?
scrapbook, notebook
প্রিয়তমা তুমিও?
বারুদের গন্ধ বুকে নিয়ে ঘুমিও
জেগে থেকো, জেগে থেকো
রাজপথ বন্দী
অযথাই হৃদয়ে দুরভিসন্ধি
ঝলসে যাওয়া মুখে
নির্বাক বন্দি
ঝড় তোলে হৃদয়ে দুরভিসন্ধি

Below lyrics content