লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ জাদুকর
কথাঃ জিয়াউর রহমান
সুরঃ দিয়াত খান
কন্ঠঃ শেখ ইশতিয়াক
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ Untitled as Always

কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয়

হারাইনি, খুন হয়েছি জাদুকর
ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর
শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যাই
আগামীর বার্তা জানাই

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়

ভাবছো তুমি চুপচাপ শহরে
গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে
রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে,
বুকের পাঁজরে

Below lyrics content