লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ দূর থেকে
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ ফাইজান খান চিন্টু
অ্যালবামঃ দূর থেকে
নাটকঃ যখন বসন্ত

উড়ে উড়ে শহর টা জুড়ে
তোমাকে নিয়েই কল্পনা
ভুলে যাওয়া চেনা সেই সুরে
আজও তোমারই আলপনা

আমি সব ভুলে দাঁড়িয়ে
শুধু তোমায় দেখতে রাজি
জানি চোখ মেলে দেখবে না
তবু আজও আমি আছি ।
তাই দুর থেকে,
তোমায় আমি দুর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে ।

উড়ে উড়ে শহর টা জুড়ে
তোমাকে নিয়েই কল্পনা
ভুলে যাওয়া চেনা সেই সুরে
আজও তোমারই আলপনা

দুরে তুমি কেন লুকিয়ে
জানতেও দিলে না
অগোচরে কোথায় হারালে,
বুঝতেও দিলে না ।

আমি সব ভুলে দাঁড়িয়ে
শুধু তোমায় দেখতে রাজি
জানি চোখ মেলে দেখবে না
তবু আজও আমি আছি ।
তাই দুর থেকে,
তোমায় আমি দুর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে ।

ধুলো পড়া সব ক্যানভাসে
তোমার স্মৃতির রঙে হারিয়ে
ছিঁড়ে ফেলা কবিতার মিছিলে
তুমি নেই, তুমি নেই…

তাই দুর থেকে,
তোমায় আমি দুর থেকে,
তোমায় আমি দেখবো নির্জনে

Below lyrics content